সন্ধ্যাবেলা
শূন্য দেশে পাখিদের নীড়ে ফিরার ব্যস্ততা
সমুদ্র স্নানে ডুবছে সূর্য, বাড়ছে স্তব্ধতা।
ঢেউয়ের ছল-ছল ধ্বনি স্পষ্ট হতে থাকে
পোষ্ট লাইটগুলো জলতে থাকে বাঁকে বাঁকে।
ব্যস্ত নগর ব্যস্ততার আড়াল হতে ব্যস্ত
পল্লীতে বাটি বাটি হারিকেন-শিখায় দীপ্ত।
বকুল, রজনীগন্ধা, বেলির ঘ্রান ছড়ায়
বাগিচার বৃত্তে নিবিড়; চিন্তাগুলো পালায়।
লালাভা দিগন্তে করুণ মানচিত্রের মতো
সূর্য বিদেয় হয়ে তব দিবস হলো গত।
গগনপথে দেখবে মৃন্ময়ী তারার মেলা
এলো তবে নেমে তার প্রতিক্ষার সন্ধ্যাবেলা।
-
Mehedi Hasan Hasib
সমুদ্র স্নানে ডুবছে সূর্য, বাড়ছে স্তব্ধতা।
ঢেউয়ের ছল-ছল ধ্বনি স্পষ্ট হতে থাকে
পোষ্ট লাইটগুলো জলতে থাকে বাঁকে বাঁকে।
ব্যস্ত নগর ব্যস্ততার আড়াল হতে ব্যস্ত
পল্লীতে বাটি বাটি হারিকেন-শিখায় দীপ্ত।
বকুল, রজনীগন্ধা, বেলির ঘ্রান ছড়ায়
বাগিচার বৃত্তে নিবিড়; চিন্তাগুলো পালায়।
লালাভা দিগন্তে করুণ মানচিত্রের মতো
সূর্য বিদেয় হয়ে তব দিবস হলো গত।
গগনপথে দেখবে মৃন্ময়ী তারার মেলা
এলো তবে নেমে তার প্রতিক্ষার সন্ধ্যাবেলা।
-
Mehedi Hasan Hasib


0 Reviews:
Post a Comment